বিসিএস ক্যাডার হতে চান? তাহলে জেনে নিন

বিসিএস ক্যাডার কি? 

বিসিএস বলতে আমরা বাংলাদেশ সিভিল সার্ভিস কে বুঝি। আর বিসিএস পরীক্ষা হচ্ছে বাংলাদেশ সিভিল সার্ভিস এ ঢুকার জন্য যেসব পরীক্ষার মুখোমুখি হতে হয় তাকে বিসিএস পরীক্ষা বলে। বিসিএস পরীক্ষা বিপিএসসি বা বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন কর্তৃক পরিচালিত একটি সম্মানজনক পরীক্ষা। যা বাংলাদেশ সিভিল সার্ভিসে বর্তমানে মোট ২৬ টি ক্যাডার পদে বিসিএস পরীক্ষার মাধ্যমে চাকরি প্রার্থী নিয়োগ করা হয়ে থাকে। আমরা ইতিপূর্বে জেনেছি যে, ২০১৮ সালে ইকোনোমিক ক্যাডারকে প্রশাসন ক্যাডারের সাথে একিভূত কর হয়।


সিভিল সার্ভিসঃ

এ অধ্যায়ে আমরা সিভিল সার্ভিস সম্পর্কে জানব। আমরা সিভিল সার্ভিস বলতে সরকারি চাকরিকে বুঝি। আমাদের দেশে সরকারি চাকরি দুইভাগে বিভক্ত।  আর তা হলো সিভিল ও মিলিটারি।

জেলা লেভেলঃ

সিভিল সার্ভিস বলতে আমরা জেলা লেভেলে জেলা প্রশাসক/ ম্যাজিস্ট্রেট (ডিসি), উপপরিচালক (স্থানীয় সরকার), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে বুঝি।

উপজেলা পর্যায়ঃ

অন্যদিকে উপজেলা পর্যায়ে সাধারণ প্রশাসনের জন্য উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং রাজস্ব প্রশাসনের জন্য সহকারী কমিশনার (ভূমি) সিভিল সার্ভিসের অন্তর্ভূক্ত।

বিভাগীয় পর্যায়েঃ

আবার বিভাগীয় পর্যায়ে বিভাগীয় কমিশনার ((অতিরিক্ত সচিব), অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) (যুগ্মসচিব), অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি), বিভাগীয় কমিশনারের একান্ত সচিব সিভিল সার্ভিসের অন্তর্ভূক্ত।

মন্ত্রণালয় পর্যায়েঃ

এবং মন্ত্রণালয় পর্যায়ে উপসচিব, যুগ্মসচিব, অতিরিক্ত সচিব, সচিব, সিনিয়র সচিব, মুখ্য সচিব, মন্ত্রিপরিষদ সচিবের পদগুলো সিভিল সার্ভিসের আওতায়।


বিসিএস ক্যাডার পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতাঃ

  • বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের জন্য বাংলাদেশের নাগরিক হওয়া বাধ্যতামূলক।
  • পিএসসি থেকে বেঁধে দেওয়া বয়সসীমার মধ্যে হতে হবে। অর্থাৎ সাধারণ প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর এবং মুক্তিযুদ্ধ কোটা, প্রতিবন্ধী কোটাধারীদের জন্য বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর গ্রহণযোগ্য।
  • যে কোন বিষয়ে যে কোন কলেজ, প্রাইভেট, পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে চার বছরের অনার্স ডিগ্রী বা সমমানের ডিগ্রী থাকতে হবে তবে তিন বছরের পাস কোর্স শেষে এক বছরের প্রিভিয়াস মাস্টার্স ডিগ্রী সম্পূর্ণকারীরা আবেদনের যোগ্য হবেন।
  • বিদেশে পড়াশুনা করা শিক্ষার্থীও শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমতি নেওয়া সাপেক্ষে বিসিএস এ আবেদন করতে পারবেন। তবে শর্ত থাকে যে বিসিএসে আবেদন করতে হলে তাদের ডিগ্রী বাংলাদেশের চার বছরের ডিগ্রীর সমান থাকতে হবে।
  • শিক্ষাজীবনে একের অধিক তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়।
  • ইংলিশ মিডিয়াম বা মাদ্রাসার শিক্ষার্থীগণও বিসিএসে আবেদন করতে পারবেন। 

পরীক্ষা  পদ্ধতিঃ

বিসিএস পরীক্ষা সাধারণত তিনটি ধাপে অনুষ্ঠিত হয়। প্রাথমিক বাছাই পরীক্ষা যা ২০০ নম্বরের MCQ পরীক্ষা, বাছাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নিয়ে ক্যাডারভিত্তিক ৯০০ নম্বরের লিখিত পরীক্ষা, এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের নিয়ে ২০০ নম্বরের ইন্টারভিউ বা মৌখিক পরীক্ষা হয়।

বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার বিষয় ও নম্বরঃ

  • বাংলা ভাষা ও সাহিত্য- ৩৫
  • ইংরেজি ভাষা ও সাহিত্য- ৩৫
  • বাংলাদেশ বিষয়াবলি- ৩০
  • আন্তর্জাতিক বিষয়াবলি- ২০
  • ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা- ১০
  • সাধারণ বিজ্ঞান- ১৫
  • কম্পিউটার ও তথ্য প্রযুক্তি- ১৫
  • গাণিতিক যুক্তি- ১৫
  • মানসিক দক্ষতা- ১৫
  • নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন- ১০

মোট ২০০ নম্বরের বিসিএস প্রাথমিক বাছাই পরীক্ষা যা ২০০ নম্বরের MCQ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

একজন বিসিএস পরীক্ষায় অংশগ্রহণকারী লিখিত পরীক্ষায় মোট নম্বরের ৫০% নম্বর পেতে হবে।

বিসিএস ক্যাডার মৌখিক পরীক্ষাঃ

বিসিএস ক্যাডার হতে গেলে একজন বিসিএস পরীক্ষায় অংশগ্রহণকারী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ২০০ নম্বরের মৌখিক পরীক্ষায় বাধ্যতামূলকভাবে অংশগ্রহণ করতে হবে। তবে মৌখিক পরীক্ষায়ও লিখিত পরীক্ষার মত মোট নম্বরের ৫০% নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে।

বিসিএস ক্যাডার পরীক্ষায় উত্তীর্ণদের মেডিকেল টেস্টঃ

অনেকেই মনে করেন যে বিসিএস ক্যাডার পরীক্ষায় উত্তীর্ণদের পুলিশ বা আর্মিদের মত মেডিকেল টেস্ট হয়। এখানে উল্লেখ করা ভাল যে সিভিল সার্ভিস বা বিসিএস পরীক্ষায় উত্তীর্ণদের মেডিকেল টেস্ট একদমই সাধারণ হয়। কিন্তু আপনার যদি গুরুতর কোন সমস্যা না থেকে থাকে তাহলে আপনার ছিটকে বা বাদ পড়ার কোন সম্ভাবনা নেই। তবে পুলিশের মেডিকেল টেস্ট বাকি সব ক্যাডারদের থেকে তেমন কোন আলাদা নেই। পুলিশের ক্ষেত্রে চোখের পরীক্ষার নিয়ম হচ্ছে আপনার চোখ যেমনই হোক না কেন যদি চশমা পরার পর সেটা ৬/৬ হয় তাহলে কোন সমস্যা থাকবেনা।

বিসিএস ক্যাডার সার্ভিসের ক্যাডার কতটি?

সাধারণ ক্যাডার সাধারণত প্রশাসন, পররাষ্ট্র, আনসার, নিরীক্ষা ও হিসাব, সমবায়, শুল্ক ও আবগারি, পরিবার পরিকল্পনা, পুলিশ, ডাক, কর ক্যাডারসহ মোট  ১০টি ক্যাডার অন্তর্ভুক্ত। 

কারিগরি/ পেশাগত ক্যাডার সাধারণত কৃষি, মৎস্য, বন, স্বাস্থ্য, জনস্বাস্থ্য প্রকৌশল, গণপূর্ত, রেলওয়ে প্রকৌশল, সড়ক ও জনপথ, পরিসংখ্যান, কারিগরি শিক্ষা, সাধারণ শিক্ষা ক্যাডারসহ মোট  ১১টি ক্যাডার অন্তর্ভুক্ত।

সাধারণ এবং কারিগরি/পেশাগত ক্যাডার সাধারণত খাদ্য, তথ্য, পশু সম্পদ, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক, বাণিজ্য ক্যাডারসহ মোট ০৫টি ক্যাডার অন্তর্ভুক্ত।

সাধারণ ক্যাডার (১০ টি), কারিগরি/পেশাগত ক্যাডার (১১ টি) এবং সাধারণ এবং কারিগরি/পেশাগত ক্যাডার (০৫ টি) মোট ২৬ টি ক্যডার পদ রয়েছে।


Comments

Popular posts from this blog